সাতসাগরের পারে
আর যাওয়া হ’ল কই
তেরো নদী পার হ’তেই
বিষম হইচই।
**********
একা-একাই গাইতে
গেলাম পাহাড়িয়া ধুন
বাঁশিতে লাগল
ছেঁকে নাছোড়বান্দা ঘুণ
গলাতেও লাগল কখন
ঠান্ডা ভিজে হাওয়া
নানা কথায় ডুবে
গেল সাধের সে গান গাওয়া...
*********
তেরো নদী পেরিয়ে
এসে সমে পড়ল যতি
ভালোবাসা সরিয়ে
রেখে মেনে নিলাম নতি
অন্তবিহীন বয়ে
চলে ঝোড়ো শীতল হাওয়া
রইল বাকি এখন শুধু
আগুন জ্বেলে যাওয়া।
*********
তেরো নদীর পার হ’তেই
বিষম হইচই
আগুন জ্বেলে নদীর
পারে একলা বসে রই।।
No comments:
Post a Comment