Tuesday, 4 October 2011

কমিউনিস্টি

অন্নদাশংকর রায়

যেখানে যা কিছু ঘটে অনিস্টি
সকলের মূলে কমিউনিস্টি
মূর্শিদাবাদে হয় না বৃষ্টি,
গোড়ায় কে তার? কমিউনিস্টি।
পাবনায় ভেসে গিয়েছে সৃষ্টি,
তলে তলে কেটা? কমিউনিস্টি।
কোথা হতে এলো যত পাপিষ্ঠি।
নিয়ে এলো প্লেগ, কমিউনিস্টি।
গেল সংস্কৃতি, গেল যে কৃষ্টি
ছেলেরা বললো কমিউনিস্টি।
মেয়েরাও ওতে পায় কি মিষ্টি
সেধে গুলি খায় কমিউনিষ্টি।
যেদিকে পড়ে আমার দৃষ্টি
সেদিকেই দেখি কমিউনিস্টি।
তাই বসে বসে করছি লিস্টি
এ পাড়ায় কে কে কমিউনিস্টি।


No comments:

Post a Comment